
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফৌরদৌস হোসেনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে চাঁদপুর মডেল থানায় বদলী হওয়ার পর দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে নানা বিতর্কের জন্ম দিয়েছেন ।
বিগত ৫ আগষ্ট ২০২৪ সালের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলের নিয়োগ পাওয়া চাঁদপুর মডেল থানার ওসি,সকল এসআই ও এএসআইর বদলী হলেও এসআই ফৌরদৌস হোসেনের বদলী আদেশ জারি হয়নি । তার খুঁটির জোর কোথায় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ।
জানা গেছে, তার বিরুদ্ধে জিডি/অভিযোগের তদন্তের নামে আর্থিক সুবিধা ও বাদী-বাদীপক্ষকে হয়রানির অভিযোগ উঠেছে। তার কর্মকান্ডে চাঁদপুর মডেল থানার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
গতকাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫ খ্রি.) দুপুরে এক দরখাস্তের তদন্ত করতে গিয়ে তিনি অভিযোগের বিবাদী পক্ষকে নাজেহাল করার অভিযোগ উঠে। সংশ্লিষ্ট পক্ষরা জানান, এসআই ফৌরদৌস প্রায়ই তদন্তের নামে আর্থিক সুবিধা আদায় ও হয়রানির মাধ্যমে তদন্তের স্বচ্ছতা ব্যাহত করেন।
সে চাঁদপুর মডেল থানায় তিন বছরেরও বেশি সময় ধরে কর্মরত রয়েছে। তার তদন্তের নামে আর্থিক সুবিধা আদায় ও হয়রানির বন্ধে দ্রুত বদলী করতে স্থানীয় জনগণ জেলা পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব পিপিএম ও চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়ার দৃষ্টি কামনা করেন।
এদিকে ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি এসআই ফৌরদৌসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে অন্যত্রে বদলি করার। এদিকে চলমান অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে ভুক্তভোগী পরিবার।
এবিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেনের সাথে কথা বললে তিনি গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, আমি ২ বছর ৬ মাস চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত আছি। কোনো অভিযোগের ভিত্তিতে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা দাবি করেননি এবং কখনো কাউকে নাজেহাল করেননি বলে দাবী করেন ।
এঘটনায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহম্মদ আব্দুর রকিব পিপিএমকে হোয়ারসপে ও চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়াকেকে মোবাইলে বিষয়টি অবগত করা হয়েছে। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ^াস দিয়েছেন।
(ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া এসআই ফৌরদৌসের বিরুদ্ধে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে ব্যাপক তদন্ত চলছে :পরবর্তীতে আরো প্রতিবেদন প্রকাশ করা হবে)



