শাহতলীতে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলীতে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১৭নভেম্বর (সোমবার) সকাল ১১টায় শাহতলীতে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পরিদর্শন শেষে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, সাবেক মেম্বার মো: সফিক কারী, ঠিকাদার মো: আফসার, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার,প্রাইমারি স্কুলের অফিস ইনর্চাজ হযরত আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও অন্যান্যরা৷

সবশেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান।

সম্পর্কিত খবর