
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ মসজিদের ইমাম ও শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মোঃ আব্দুল হালিম গাজী’র সাথে ইসলামিক ফাউন্ডেশন একাউন্টর্স অফিসার পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে প্রতারনার ঘটনা ঘটেছে । বিকাশের প্রতারণার মাধ্যমে ৫হাজার টাকা হাতিয়ে নিয়েছে ।
এ ঘটনায় চাঁদপুর সদর থানায় জিডি করা হয়েছে৷ যার জিডি নং-৯৯৪, তারিখ-১৬/১১/২০২৫খ্রি।
গতকাল ১৬নভেম্বর (রবিবার) শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মোঃ আব্দুল হালিম গাজী এ জিডি করেন।
এতে বলা হয়, আমার ব্যবহৃত মোবাইল নাম্বার 01814-329821 তে 01338-741660 নাম্বার থেকে অজ্ঞাতনামা এক মহিলা ফোন করে নিজেকে ইসলামিক ফাউন্ডেশনের একাউন্টস অফিসার হিসেবে পরিচয় দেন। আমি শাহতলী জিলানী চিশতী কলেজ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত আছি।
উক্ত মহিলা অত্র মসজিদে টাকা ডোনেশন করার কথা বলেন এবং আমার থেকে আমার হোয়াটসঅ্যাপের কিছু তথ্য এবং কয়েকটি ওটিপি কোড চান। আমি সরল মনে তাহাকে উক্ত তথ্য এবং ওটিপি প্রদান করি। এরপর গত ১৪/১১/২০২৫ ইং তারিখে আমার বিকাশ একাউন্ট চেক করিলে দেখি আমার অজ্ঞাতসারে আমার ব্যবহৃত 01814-329821 বিকাশ নাম্বার হইতে 01806145277 বিকাশ নাম্বারে ৪৮৯/- টাকা ক্যাশ আউট এবং 01612511859 বিকাশ নাম্বারে ৪,৫০০/- টাকা সেন্ড মানি করা হয়েছে।



