চাঁদপুরে বাজুসর পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচছা

ইব্রাহিম খান : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন(বাজুস) চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন- কে ফুলেল শুভেচছা জানানো হয়েছে ।

গতকাল ১৬ নভেম্বর রোববার দুপুরে জুয়েলার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ চাঁদপুর ক্লাবে জেলা প্রশাসককে ফুল দিয়ে বিদায় জানান।

এসময় উপস্থিত ছিলেন বাজুস চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা ফুলমিয়া, সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ মাল, সদস্য শ্যামল চৌধুরী, মোঃ আহসান উল্যা ও কার্তিক সরকার প্রমূখ ।

সম্পর্কিত খবর