আশিকাটিতে বীর মুক্তিযুদ্ধা জাফর আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের সেনগাঁও এলাকার বীর মুক্তিযুদ্ধা জাফর আহমেদ তালুকদারকে (৮২) পূর্ণ রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শনিবার ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজ এলাকা তালুকদার বাড়িতে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহন করেন। এই সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন শুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

১৫ নভেম্বর সকাল ৯ টা ৫২ মিনিটে বীর মুক্তিযুদ্ধা জাফর আহমেদ ঢাকা মিরপুর কাজী পাড়াস্ত আল-হেলাল হাসাপাতালে বার্ধক্য জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্যামপুর সুগার মিলস্ এর প্রাক্তন কোম্পানি সচিব ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলে নাতিনাতনী সহ বহুগুনগ্রাহি রেখে গেছেন।

শনিবার সন্ধ্যায় বাদ এশা মরহুমের জানাযার নামাজ তার নিজ বাড়ি তালুকদার বাড়ির জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন সেনগাঁও তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মফিজুল ইসলাম। জানাযার নামাজ শেষে তাকে তালুকদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, রাষ্ট্রের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণীর নানা পেশার সুধীজন।

সম্পর্কিত খবর