
চাঁদপুর খবর রিপোর্ট : আজ রোববার (১৬ নভেম্বর ২০২৫খ্রি.) বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্মসচিব ) মোহাম্মদ মোহসীন উদ্দিনের শেষ কর্মদিবস।
তিনি চাঁদপুর জেলা প্রশাসক হিসেবে বিগত ১৪মাস অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন ।
জানা গেছে, তিনি আজ শেষ কার্য দিবসে চাঁদপুর জেলা উন্নয়ন সভাসহ কয়েকটি গুরুত্বপুর্ন সভায় অংশ নিবেন । তিনি জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব পদে পদায়ণ করা হয়েছে। তিনি আজ রবিবার চাঁদপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব প্রদান করবেন ডিডিএলজি (উপ-সচিব) গোলাম জাকারিয়াকে ।
মোঃ গোলাম জাকারিয়া (পরিচিতি-১৬৩৬৩), উপ-পরিচালক, স্থানীয় সরকার, চাঁদপুর তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত জেলা প্রশাসক, চাঁদপুর এর রুটিন দায়িত্ব পালন করবেন। তিনি চাঁদপুরে পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা পরিষদের নির্বাহী কর্মকতার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ।
এদিকে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. নাজমুল ইসলাম সরকারকে পদায়ন করা হয়েছে। গত (৯ নভেম্বর ২০২৫খ্রি.) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিযুক্ত করেন। তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী কাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫খ্রি.) তিনি চাঁদপুরে যোগদানের সম্ভাবনা রয়েছে।



