কাল চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক নাজমুল ইসলামের যোগদানের সম্ভাবনা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল ইসলাম সরকার। তিনি ২৯তম বিসিএস কর্মকর্তা।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫খ্রি.) তিনি চাঁদপুর কর্মস্থলে যোগদানের সম্ভাবনা রয়েছে। গতকাল চাঁদপুর জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেন ।

নতুন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন, রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জানা গেছে, মো. নাজমুল ইসলাম সরকার ২৯তম বিসিএসে মেধাতালিকায় ৪৫তম হয়েছেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিজ জেলা গাজীপুর।

এদিকে চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব) কে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করে বদলী করা হয়েছে। আজ তিনি চাঁদপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডিডিএলজি গোলাম জাকারিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করে চাঁদপুর ত্যাগ করবেন।

সম্পর্কিত খবর