
স্টাফ রিপোর্টার: চাঁদপুরে সংবাদপত্রের এজেন্ট পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির ম্যানেজার স্বর্গীয় কানু রাউত -এর আত্মার শান্তি কামনায় তার পরিবারের পক্ষ থেকে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
৪ নভেম্বর দুপুরে চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির সামনে এই আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বর্গীয় কানু রাউত -এর একমাত্র মেয়ে পূজা রাউত, ভাতিজা সঞ্জীত রাউত, পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির পরিচালক, লেখক ও নাট্যকার জসীম মেহেদী।
উল্লেখ্য চাঁদপুরে সংবাদপত্রের এজেন্ট পাটোয়ারী নিউজ পেপার এজেন্সির ম্যানেজার স্বর্গীয় কানু রাউত গত ২০ অক্টোবর সকাল ৮ টা ১৫ মিনিটে পরলোকগমন করেন।
এর আগে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বর্গীয় কানু রাউত অত্যন্ত সহজ-সুন্দর এবং ভালো মানের মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।চাঁদপুর শহরে কর্মরত সকল বয়সের সাংবাদিকদের সাথে তার ছিল অত্যন্ত মধুর সম্পর্ক।



