
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রবেশের রাস্তার পাশে অভিযান পরিচালনা করে মো. শান্ত (২৩) (পিতা-আবুল খায়ের ভুট্টো, সাং-সূচীপাড়া, দিঘির পাড় আজগর সর্দার বাড়ি, থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুর) কে ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সময় অপর আসামী মো. মেহেদী হাসান প্রঃ হাসান (২৬), পিতা-আবু তাহের প্রঃ আবু, সাং-নবাবপুর, থানা-শাহরাস্তি, জেলা- চাঁদপুর ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে এসআই (নি:) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া ও এএসআই (নি.) সুমন চন্দ্র মোদক সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।



