
চাঁদপুর খরব রির্পোট: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ৭কেজি গাঁজা এবং ৪২পিস ইয়াবা ট্যাবলেটসহ ১আসামী গ্রেফতার করা হয়েছে।
গতকাল ৪নভেম্বর (মঙ্গলবার) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা’র সার্বিক দিক-নির্দেশনায় এসআই মোঃ রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন ১৬নং রূপসা (দক্ষিণ) ইউপি ৫নং ওয়ার্ডস্থ চরমান্দারী, বর্ডার বাজার সাকিনে তিন রাস্তার মোড় সিএনজি স্টেশন পাকা রাস্তায় অভিযান করে ১। মোঃ পলাশ(২৬), পিতা.-মোঃ মন্তাজ মিয়া, মাতা-জাহানারা বেগম,গ্রামঃ চরপাতা, থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর কে গ্রেফতার করা হয়।
এসময় ৭কেজি গাঁজা এবং ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আসামীকে মাদক আইনে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, আসামীর বিরুদ্ধে মাদক, চুরি ছিনতাই ও অন্যান্য ধারায় ১৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।



