
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে করা হয়েছে।
গতকাল ৪ নভেম্বর (মঙ্গলবার) গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
পরিদর্শণ শেষে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
তিনি বলেন, এসএসসি পরীক্ষা ২০২৬ সালের ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে পরিকলল্পিত ভাবে তত্ত্বাবধান করতে হবে। শ্রেণীকক্ষমুখী করার জন্য অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ এর ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীদের মোবাইল এবং ডিজিটাল ডিভাইসের অপব্যাবহার থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিকতা তৈরি করা, শিক্ষকদের সময়মত শিক্ষা প্রতিষ্ঠানে আসা, প্রস্তুতি নিয়ে আসা এবং নির্ধারিত সময়ে পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করতে হবে। খেলাধুলা ও শরীরচর্চা, সহপাঠক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা করতে হবে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দগণ ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।



