চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত শেখ ফরিদ আহমেদ মানিককে রাশেদা বেগম হীরার অভিনন্দন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ (সদর-হাইমচর )আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি কারানির্যাতিত জনপ্রিয় ত্যাগী নেতা শেখ ফরিদ আহমেদ মানিককে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন অপর মনোনয়ন প্রত্যাশী চাঁদপুরের কৃতি সন্তান ও সাবেক দুবার এর এমপি এবং কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

গতকালকে সাবেক মহিলা এমপি রাশেদা বেগম হীরা তার ফেসবুক স্ট্যাটাসে চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে অভিনন্দন জানান। পাশাপাশি ধানের শীষ প্রতীককে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান।

প্রসঙ্গতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এমন ঘোষনাকে স্বাগত জানিয়েছে বিএনপি ও সাধারণ জনগন । সোমবার (৩ নভেম্বর ২০২৫খ্রি.) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সম্পর্কিত খবর