
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখার আমীর “বাটইয়া নিউজ নামীয় ফেইক আইডি” এর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গতকাল ০৩ নভেম্বর হাজীগঞ্জ থানায় এই সাধারণ ডায়েরী নং: ১৩০ করা হয়।
সাধারণ ডায়েরীতে বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখার আমীর এবং আইনের প্রতি একজন শ্রদ্ধাশীল ব্যাক্তি হই।
আমরা হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার জামায়াতে ইসলাম ও অঙ্গসহযোগী সংগঠন অত্যন্ত শৃঙ্খলার সাথে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করিয়া আসছি এবং সকল দুর্নীতিকে শক্ত হাতে প্রতিরোধের চেষ্টা করিয়া আসছি। আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে বিভিন্ন মহল আমাদের দলের নামে নানান অপ-প্রচার সহ রাজনৈতিক অবস্থানকে জনমনে বিরূপ প্রতিক্রীয়া সৃষ্টির চেষ্টা করিয়া আসিতেছে।
তারই প্রেক্ষিতে অজ্ঞাতনামা কে বা কাহারা বাটইয়া নিউজ (https://www.facebook.com/profile.php?id= 61582246412698) নামীয় ফেইক আইডি খুলে আমাদের দলের বিরুদ্ধে নানান মিথ্যা অপপ্রচার করিয়া দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। অজ্ঞাতনামা ব্যাক্তি উক্ত আইডি দ্বারা আমাদের হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে সরকারী চাল মজুদ এর মিথ্যা বানোয়াট ও মানহানীকর পোষ্ট করিয়া জনমনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করিয়া আসছে।
আমরা বিষয়টি দেখিতে পাইয়া আমাদের জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহিত আলোচনা করিয়া অজ্ঞাতনামা ব্যাক্তিকে সনাক্তের চেষ্টায় ব্যর্থ হই।
অজ্ঞাতনামা ব্যক্তিকে সনাক্ত করার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া বিষয়টি নিয়া আমরা দলীয়ভাবে চিন্তাগ্রস্থ এবং উক্ত ফেইক আইডির দ্বারা দেশব্যাপি আমাদের দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া সহ ভবিষ্যতে যে কোন সমস্যার সম্মুক্ষীন হইতে পারি বিধায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহিত আলোচনা করিয়া উক্ত আইডি এর অজ্ঞাতনামা ব্যক্তিকে সনাক্ত করিয়া আইনের আওতায় আনিতে একখানা সাধারণ ডায়েরী করিতে একান্ত ইচ্ছুক। বিনীত- মোঃ কলিম উল্লাহ, আমীর, জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখা।



