নওগাঁও উচ্চ বিদ্যালয় আকষ্মিক পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয় গতকাল সোমবার (৩ অক্টোবর ২০২৫খ্রি.) আকষ্মিক পরিদর্শ করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হক।

৮ম থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের লেখা পড়ার মান উন্নয়ন, ঝড়ে পড়া রোধ, শতভাগ উপস্থিতি নিশ্চিত করনের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শিক্ষকদেরকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় হতে ঘোষিত ১৩ দফা দিকনির্দেশনা প্রতিপালনের বিষয় পরামর্শ প্রদান করেন।

সম্পর্কিত খবর