
বিশেষ প্রতিনিধি: চাঁদপুর শহরে আলোচিত রাব্বি হত্যাকান্ডের মূলপরিকল্পনাকারী ও হত্যা সাথে জড়িত বড় স্টেশন ৭ নাম্বার ওয়ার্ড, ক্লাব রোড এলাকার মাদকের স¤্রাট, বিক্রেতা ও হত্যার মূলপরিকল্পনাকারী আসামী আব্দুর রহিম গাজী (৪৫) কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে, চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশনের কয়লাঘাট এলাকায়। চলতি বছরের ১৪ মে রাতে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করে রাব্বিকে ফেলে রাখা হয় চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশনের কয়লাঘাট এলাকার নির্জন স্থানে।
চাঁদপুর মডেল থানার পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হলে, একদিন আইসিইউতে থাকার পর ১৫ মে বিকেলে মারা যায় রাব্বি।
মৃত রাব্বির মা জেসমিন বেগম এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়।
ক্লাব রোড এলাকার আবুল কালাম গাজীর ছেলে রহিম গাজী পলাতক থেকে ক্লাব রোড এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেন। তার প্রকৃত বাড়ি জেলার শাহ্রাস্তি এলাকায়। এব্যাপারে স্থানীয়রা প্রতিবাদ করলে গত কয়েক দিন পূর্বে সে সংর্ঘষে জরিয়ে পরে। পরে পুলিশ রহিম গাজীকে আটক করে পুলিশ পাহারায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাখে। চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিন্টু দত্ত গত ৩১ অক্টোবর শুক্রবার পুলিশ তাকে রাব্বি হত্যা মামলার আসামী দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
এ হত্যাকান্ডে ঢাকা থেকে গ্রেফতার হওয়া প্রধান আসামি বিপ্লব ঘটনার প্রকৃত তথ্য জানায় ও এর সাথে যারা জড়িত রয়েছে তাদের রহিম গাজীসহ সকশলের নাম প্রকাশ করে দেয়।



