মতলব উত্তরে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত
রহমান কোকো প্রীতি ফুটবল ম্যাচে পুরস্কার বিতরণ শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
তিনি বলেন, এক সময় ফুটবল খুব জনপ্রিয় খেলা ছিলো। বিগত সরকার আমলে ফুটবল ফেড ফেডারেশনকে দলীয় করার কারণে ফুটবল তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে। গ্রামে-গঞ্জে ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তাই তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরি করা হবে। বর্তমানে ফুটবলে প্রাণ ফিরে এসেছে। খেলাধুলায় চাঁদপুরের অনেক সুনাম রয়েছে। চাঁদপুরের খেলোয়াড়রা জাতীয় দলে নেতৃত্ব দিবে।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান সর্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. এস এম মফিজুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খান হৃদয়, সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন মেজু,

সাবেক ফুটবলার জামাল হোসেন ও পৌর বিএনপি নেতা কবির হোসেন সরকার। উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসের শ্যামল, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীব মিয়া প্রমুখ।

খেলায় মতলব উত্তর উপজেলা ২-০ গোলে মতলব দক্ষিণ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।

সম্পর্কিত খবর