
প্রেস বিজ্ঞপ্তি : ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।
গতকাল বুধবার (২৯ অক্টোবর ২০২৫খ্রি.) প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ফরিদগঞ্জ উপজেলার আমিন হোসেন সৈকতের বিরুদ্ধে বিবাহের প্রস্তাব প্রত্যাখান করায়, কচুয়ার রহিমা নগরের মুন্নি নামক জনৈক ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। যা অসত্য ও উদ্দেশ্য প্রনোদিত।
মূলত, এ বিষয়টি আমাদেরকে গত মাসে জানানো হলে উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়। সেখানে দশ জন এডভোকেট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উভয়ের কথা শুনে কোন তথ্য প্রমান পাওয়া যায়নি বলে মেয়ের অভিভাবক তাকে বাসায় ফেরত নেন। আজ জানতে পারলাম তার বিরুদ্ধে নারী শিশু আদালতে ৯/৪ (খ) ধর্ষন চেষ্টা মামলা হয়েছে। কোন শোকজ বা তদন্ত ছাড়া মিথ্যা অভিযোগের ভিত্তিতে ওয়ারেন্ট দিয়ে যৌথ বাহিনী আজ তাকে গ্রেফতার করেছে যা বিচারের নামে প্রহসন।



