রক্তাক্ত ২৮ অক্টোবরে চাঁদপুর শহর ছাত্রশিবিরের আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার “রক্তাক্ত ২৮ অক্টোবর : যে শাহাদাত প্রেরণা যোগায় ” এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার আয়োজনে রক্তাক্ত ২৮ অক্টোবর লগিবৈঠার তান্ডবে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী করে।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর মাইক্রোস্ট্যান্ডে এ আদর্শ নিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল।

ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সময় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা জামাতের ছুটির সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান, চাঁদপুর শহর জামাতের আমির এডভোকেট মোঃ শাহজাহান খান, শহর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ,১২ নং ওয়ার্ড জামায়াতের আমির গোলাম মাওলাসহ ছাত্র শিবিরের শহরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তান্ডবে প্রিয় মাতৃভূমি রক্তাক্ত জনপদে পরিণত হয়েছিল। ইতিহাসের সেই বর্বরতম অধ্যায়কে বর্তমান প্রজন্মের সামনে উন্মোচিত করতে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনী।

সম্পর্কিত খবর