
মোঃ রানা সরকার: চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় নবাগত প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আবু সাঈদ চৌধুরী।
গতকাল ২৮অক্টোবর (মঙ্গলবার) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে নিয়োগ করা হয়।
এর পূর্বে তিনি হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।



