কল্যানপুর ইউপিতে ধানের শীষের পক্ষে সাবেক এমপি রাশেদা বেগম হীরার গণসংযোগ

মো:রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন ও লিপলেট বিতরণ করা হয়েছে।

গতকাল ২৮অক্টোবর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন এলকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিপলেট বিতরণ করেন চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির সাবেক দু-বারের মহিলা এমপি, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা কারানির্যাতিত নেত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা(এমএ এমফিল)।
গণসংযোগ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

তিনি বক্তব্যে বলেন, বিএনপি প্রতিটি পরিবারের মা কিংবা স্ত্রীর নামে ফ্যামিলি কার্ড করে দিবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফ্রাসিস্ট হাসিনার অত্যাচার সহ্য করেছে৷ তিনি অত্যাচারিত হয়েও আপনাদের ছেড়ে যাননি। আপনারা ধানে শিষে ভোট দিবেন। আপনাদের সেবা করার সুযোগ দিবেন৷ আপনারা দেশের মালিক, আপনাদের মূল্যবান ভোট দিয়ে ধানের শীষের প্রাথীকে বিজয়ী করবেন। বিএনপি গত ১৭ বছর দেশের মালিকানায় জনগনের অধিকার ফিরিয়ে দেবার জন্য সংগ্রাম করেছে। আগামী ফেব্রুয়ারীতে ইনশাল্লাহ জনগণ ফিরে পাবে তাদের ভোটের অধিকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে । প্রত্যেকটি ভোটারদের কাছে আমাদের পৌঁছতে হবে।

তিনি বলেন, জনগনের রায়ে সরকার গঠন করে বিএনপি চায় দেশের জনগনকে দেশের মালিকানার অধিকার ফিরিয়ে দিতে। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে, রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টন করে ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করতে। বিএনপি শ্রমের নায্য মজুরী নিশ্চিত করতে, বন্ধ শিল্প চালু করে কর্ম সংস্থানের সৃষ্টি করতে। বেকারত্বের দূর ও কর্ম সংস্থান সৃষ্টি করতে।

সাবেক এমপি রাশেদা বেগম হীরা আরো বলেন, বিএনপি চায় সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রাপ্তির জন্য বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে। কৃষি পন্যের নার্য্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে। শষ্য বীমা, পশু সম্পদ বীমা, মৎস সম্পদ বীমা, পোল্ট্রি সম্পদ বীমা, প্রবর্তনের মাধ্যমে কৃষকের উৎপাদন সক্ষমতা নিরাপদ ও সুরক্ষিত রাখতে। কৃষি ঋনকে কৃষি বান্ধব ও সহজীকরণ করতে কৃষক পরিবারকে শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ সহায়তা প্রদান করতে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মনিরা চৌধুরী, কল্যানপুর বিএনপির সভাপতি দেলোয়ার খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন ভাট, সাধারণ সম্পাদক সাইফুল মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজির খান, সদর থানা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মো: সোহাগ খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী বোপারী,

কল্যানপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি খোদেজা বেগম মুক্তা, সাধারণ সম্পাদক মুক্তা বেগম, কল্যানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রিপন গাজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরু মৃধা, ১নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শামীম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ্দাম গাজী, রাজু গাজীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর