চাঁদপুরে ফ্লাট বাসায় দুধর্ষ চুরি : পুলিশ সদস্যরা ঘটনাস্হল পরিদর্শন

স্টাফ রিপোটার : চাঁদপুর শহরে ইদানিং কালে আবারো ফ্লাট বাসায় চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। চলতি মাসে চাঁদপুর শহরে বেশ কয়েকটি ফ্লাট বাসায় এ ধরনের চুরির ঘটনা ঘটেছে।

চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার সৌদি প্রবাসী মোঃ মমিন খানের মালিকানাধীন ১১৭ নং খান কটেজ নামের বহুতল ভবনের দ্বিতীয় তলার জানালার গ্রীল কেটে চোর ভেতরে প্রবেশ করে আসবাবপত্র তছনচ করে। স্টিলের আলমিরা, ওয়াড্রপসহ অন্যান্য জিনিস পত্র ভেঙ্গে নগদ টাকা , স্বর্নালংকার ও মূল্যবান জিনিষ পত্র নিয়ে গেছে। সৌদি প্রবাসী মমিন খানের নিকট আত্মীয় সাংবাদিক নাছির পাঠান জানান, গত বৃহস্পতিবার মমিন খানের স্ত্রী আমার বোন তার সন্তানকে নিয়ে ফরিদগঞ্জ আমাদের বাড়িতে বেড়াতে যায়। শনিবার( ২৫ অক্টোবর) মগরিবের পর আমি তাকে চাঁদপুর নিয়ে আসি। আমার বোন বাসায় এসে দেখতে পায় দরজায় তালা ঠিক আছে। তালা খুলার পর বাইরে থেকে দরজা খুলতে পারছিল না।

পরে স্বজোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পায় প্রতিটি কক্ষ চোরের দল তছনচ করে স্বর্নালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে গেছে। দেখা যায় সামনের দিকের একটি কক্ষের জানালার গ্রীলের রড কেটে চোর ভেতরে প্রবেশ করেছে। বিষয়টি জানতে পেরে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা রাতেই ঘটনাস্হল পরিদর্শ করেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার রোববার চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

এক মাস পূর্বে ২৮ সেপ্টেম্বর রোববার কুমিল্লা টিচার্চ টেনিং কলেজের সহযোগী অধ্যাপক এ বিএম আমিনুল ইসলাম রিপনের রহমতপুর আবাসিক এলাকার ১০৮ নং বহুতল ভনটির নিচ তলায় নিজের কক্ষে একই কায়দায় চোরের দল চুরি সংঘটিত করে। চাকুরীর সুবাদে এ বিএম আমিনুল ইসলাম পরিবার নিয়ে কুমিল্লায় বসবাস করেন। তিনি ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা থেকে চাঁদপুরের বাসায় এসে প্রধান ফটকের তালা খুলে তিনি দেখতে পান ভেতরের কক্ষ গুলোর তালা ভাঙ্গা। ঘরের স্টিরের আমিরা,কাঁঠের ওয়াড্রপ ও অন্যান্য আসবাবপত্র ভেঙ্গে মালামাল তচনছ করে করে ফেলে রাখা হয়েছে।

গত মঙ্গলবার ২১ অক্টোবর সন্ধ্যায় বাবুরহাট এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ সংলগ্ন এক বিল্ডিংয়ের চতুর্থ তলায় একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ওই ফ্লাটের ভাড়াটিয়া

শাবনুর বেগম ব্যাক্তিগত কাজে কিছু সময়ের জন্য বাসার বাইরে যান। কাজ শেষ করে বাসায় ফিরে দেখেন দরজার তালা ভাঙা। পাশের ফ্ল্যাটের লোকজনকে নিয়ে ভেতরে ঢুকে তিনি দেখেন, লোহার রেক ভেঙ্গা ।

তাতে রাখা ছিল তাঁর দুই ভরি ওজনের স্বর্ণের চেইন, দুইটি আট আনা ওজনের স্বর্ণের বালা, নগদ বিশ হাজার টাকা ও দুইটি স্মার্টফোন, সবই চোর চক্র নিয়ে গেছে। চাঁদপুর শহরের ইদানিং কালে ফ্লাট বাসায় চুরির ঘটনায় বসবাসকারীরা আতন্কিত। প্রশ্ন দেখা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে।

সম্পর্কিত খবর