
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের চান্দ্রা বাজার নদীর পাড় হতে সেকদী পর্যন্ত (সড়কের ) রাস্তার কাজ ভালো মানের ইট দিয়ে শ্রমিকরা কাজ করতে দেখা যায়। যে নিয়মে কাজ করার কথা সে নিয়মে কাজ করছেন বলে জানা যায়।
রোববার (২৬ অক্টোবর ২৫ খ্রি.) সরজমিনে গিয়ে দেখা যায়, অফিস থেকে কর্মকর্তা গিয়ে কাজের তদারকি করতে দেখা যায়। কাজের গুণগত মান ভালো। প্রতিদিনই কাজের তদারকি করার জন্য ঠিকাদেরের লোকজনের পাশাপাশি অফিস থেকে গিয়ে তদারকি করছেন। কাজ গুনগত মান নিয়ে স্থানীয় ক’জন মুরুব্বি ও গণ্যমান্য বলেন, কাজ সুন্দর ও ভালো হচ্ছে। রাস্তার কাজ শেষ হলে যাতায়াত সহজ হবে। আমরা অনেক খুশি রাস্তাটি করার কারণে।
ঠিকাদারের লোকজন বলেছে ভালো কাজ করবেন। এমনকি গুনগত ও মানসম্মত ভাবে পুরো রাস্তার কাজ চলে আসছে। সিএনজি চালক নাছির, হাছান বলেন, আগে এ রাস্তা দিয়ে পায়ে হেটে যাওয়া কষ্ট কর হতো। এখন আমরা সিএনজি চালিয়ে যাত্রী নিয়ে যাই। কাজ অনেক ভালো হইছে। এরকম কাজ আমরা খুব কমই করতে দেখেছি।
এব্যাপারে ঠিকাদারের লোকজন বলেন, অফিসের নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে। এখানে কোন অনিয়ম করা হয়নি।রাস্তা যেন অনেক দিন টিকে সেভাবেই কাজ করা হচ্ছে। তদারকি কর্মকর্তা বলেন, কাজ অনেক ভালো হচ্ছে। ভালো মানের ইটসহ সকল কিছু ব্যবহার করা হচ্ছে।



