চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত রফিক গাজীর অবস্থা আশঙ্কাজনক

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার খলিশাডুলি এলাকার আহত কৃষক রফিক গাজীর অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন।

জানা যায়, সদর উপজেলার রফিক গাজী ৩০ সেপ্টেম্বর রাত ৮ সময় চাঁদপুর বন বিভাগ রোড় অফিস সামনে সিএনজি কর্তৃক দূর্ঘটনায় পতিত হয়। তার পায়ের উপর দিয়ে চাকায় পিষ্ট হয়। এতে অনেক গুরুতর আহত হলে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে রেফার করা হয়।

সেখানে অপারেশন করা হয়। পায়ের ঘা এখনো ভালো ভাবে শুকায় না বলে জানান তার পরিবার। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে বেকার। কৃষি কাজ করতো। অর্থের কারণে চিকিৎসা নিতে পারছেন না।

সম্পর্কিত খবর