
ইব্রাহীম খান : জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে গতকাল রোববার (২৬ অক্টোবর ২০২৫খ্রি.) বিকেল ৫ টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে চাঁদপুরের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি মিটিং করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মিটিংয়ে চাঁদপুরের মনোনয়ন প্রত্যাশী ছাড়াও বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেয়। গুলশানে অনুষ্ঠিত এই মিটিংয়ে চাঁদপুরের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অংশ নেন।
চাঁদপুর -১ ( কচুয়া) : ১. সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ২. বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোশারফ হোসাইন।
চাঁদপুর-২ (মতলব উত্তর – দক্ষিণ) : ১. বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর মোঃ জালাল উদ্দিন আহমেদ। ২. বিএনপি নেতা তানভীর হুদা। ৩. বিএনপি নেতা এম এ শুক্কুর পাটওয়ারী। ৪. ডা. সরকার শামীম। ৫. বিএনপি নেতা ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু।
চাঁদপুর-৩ (সদর- হাইমচর) : ১. বিএনপি’র কেন্দ্রীয় প্রবাসী কণল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ২. বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক দুবারের এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা। ৩. বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরী। ৪. বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আজম খান।
চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) : ১. বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনূর রশীদ। ২. বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান। ৩. বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মোতায়ের হোসেন পাটোয়ারী।
চাঁদপুর -৫ ( হাজীগঞ্জ-শাহরাস্তি) : ১. বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। ২. বিএনপি কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকন।
এছাড়াও আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর উপস্থিত ছিলেন। তবে এই মিটিংয়ে কোন প্রার্থীকে সরাসরি সবুজ সংকেত দেওয়া হয়নি। সবাইকে নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং যথাসময়ে দলীয় মনোনয়ন ঘোষণা করার কথা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ওই পোস্টে উল্লেখ করেন, আজ ২৬/১০/২৫ বিকাল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে কুমিল্লা , ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং যথাসময়ে দলীয় মনোনয়ন ঘোষণা করার কথা ব্যক্ত করেন। সভায় কাউকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়নি কিন্তু দলীয় বিভিন্ন পর্যায়ের কিছু কিছু নেতাকর্মী সমর্থক বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজ নিজ পছন্দের ব্যক্তি , নেতাদের পক্ষে মনোনয়ন পাওয়ার বিভ্রান্তি ছড়াচ্ছেন যা দলীয় ঐক্য ,সংহতির পরিপন্থি।
সবাই দলের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে এবং এ ধরনের বিভ্রান্তিমুলক অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো। প্রসঙ্গত, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারীর প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে জাতীয় সংসদ নির্বাচন।



