প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৩ অক্টোবর দৈনিক চাঁদপুর খবর পএিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ফরিদগঞ্জের সেকদি- চান্দ্রা সড়ক নিন্মমানের ইট দিয়ে সড়কের এইচবিবির কাজ প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে যা প্রকাশ করা হয়েছে তা আদৌ সঠিক না।প্রকৃত ঘটনা হচ্ছে, এসড়কের কাজ প্রথম থেকেই নিয়ম অনুযায়ী চলে আসছে।

নিয়মের ভাইরে কোন কাজ করা হয়নি। নিম্নমানের যে সকল ইট দেখানোসহ কাজ নিয়ে অনিয়মের কথা লেখা হয়েছে তা সত্য নয়। গাড়ি চালক ভুলক্রমে ১ নাম্বার ইট ভেবে শেওলা যুক্ত মিঠা করা ইট নিয়ে এসেছে। যার কারণে স্থানীয় লোকজন ভেবেছেন ইট গুলো নিম্নমানের। আমরা কাজের কাছে যাওয়ার আগে স্থানীয় লোকজন ইট দেখে সাংবাদিকদের খবর দিয়ে পএিকায় সংবাদ প্রকাশ করার জন্য বলে।

কাজের কাছে গিয়ে মিঠা করা ইট দেখে তা ফেরত পাঠিয়ে দিয়ে পুনরায় ১ নাম্বার ইট এনে কাজ করি।একটি চক্র আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। কাই আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই।
নিবেদক
ঠিকাদারি প্রতিষ্ঠান
এমজি এ আই ( জেভি)
(বিজ্বাপন )

সম্পর্কিত খবর