
স্টাফ রিপোর্টার :অদ্য ২৫/১০/২০২৫খ্রিঃ তারিখ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, চাঁদপুর এর সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই/মোহাম্মদ আরিফুর রহমান সরকার, এসআই/শেখ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন সকদিরামপুর সাকিনে ধৃত আসামী মোঃ খললিুর রহমান(৬০), পিতা-সিরাজুল ইসলাম, সাং-সকদিরামপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর এর বসত বাড়ির গোসল খানা থেকে উদ্ধার করা হয়।
গোপন সংবাদে জানা যায় যে, অদ্য ২৫/১০/২৫খ্রিঃ তারিখ সকাল ০৬.০০ ঘটিকায় একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটকার যোগে ধৃত আসামী ও তাহার সহযোগি পলাতক আসামীঃ ২। আল-আমীন(৩০), পিতা-খললিুর রহমান, সাং-সকদীরামপুর, ৩। মোঃ রুবলে (৩০), পিতা-শাহজাহান প্রকাশ সাজু গাজী, সাং সকদীরামপুর, ১নং ইউনয়িন ২নং ওর্য়াড, থানা- ফরদিগঞ্জ, জেলা-চাঁদপুরসহ অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় তাহার বসত ঘরের গোসল খানায় বিপুল পরিমান মাদকদ্রব্য (গাঁজা) মজুদ রাখিয়াছে।
পুলিশ উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামী মোঃ খললিুর রহমান(৬০)কে গ্রেফতার করতঃ তাহার বসত ঘরের গোসল খানা হইতে ৫২(বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল হইতে দুই জন আসামী পালিয়ে যায়। এই বিষয়ে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।



