
স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁদপুরেও গন ফোরামের প্রতীক সূর্য মার্কার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর সদর – হাইমচর ৩ আসনের গণফোরামের সংসদ সদস্য প্রাথী অ্যাড. সেলিম আকবর।
গণসংযোগকালে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় গণফোরামের দাবি সমূহের লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ সকাল থেকে দুপুর পযন্ত অ্যাড. সেলিম আকবরের নেতৃত্বে লিফলেট বিতরন সহ সাধারন মানুষের কাছে সূর্য মার্কার পক্ষে ভোট চান।
এ সময় তিনি বলেন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে, অর্থের ছড়াছড়ি বন্ধ করতে হবে। বেকারত্ব দূরীকরণ ও বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সহ বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। সুশাসন নিশ্চিত করে প্রশাসনের সর্বত্র জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে ।
সন্ত্রাস – চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করতে হবে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করতে হবে।
তিনি সকালে শহরের পুরানবাজার এলাকা থেকে লিফলেট বিতরন সহ গণসংযোগ শুরু করেন। এরপর দোকানঘর, সুরুজগেট, বহরিয়া, লক্ষীপুর,হরিনা ফেরিঘাট, হরিনা বাজার, হানারচর চৌরাস্তা, চান্দ্রাবাজারে লিফলেট বিতরন করেন ও দোয়া চান নিজের জন্য দলের জন্য।
এ সময় তার সাথে ছিলেন জেলা গণফোরামের যুগ্ম সম্মাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুৃমদার, সহ- সভাপতি অধ্যক্ষ মুনীর চৌধুরী, সাংগঠনিক সম্মাদক হাজী আশ্রাফ বাবু সরকার, চাঁদপুর সদর উপজেলার সভাপতি মিজা রুহুল আমিন, শহর কমিটির সভাপতি অ্যাড. সুফিয়ান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিয়াজী, মহিলা গণফোরাম সাধারন সম্পাদিকা শরিয়তুনেচ্ছা শিল্পী, যুব গণফোরাম নেতা মিন্টু সরকার, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি বিডিআর মামুন, বাগাদী ইউনিয়নের সভাপতি মোঃ মিন্টু, গণফোরাম (মহামায়া) নেতা বিল্লালসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।



