শ্রী শ্রী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির ভক্তদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোটার : চাঁদপুর শহরের জাতীয় মন্দির শ্রী শ্রী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ভক্তদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে ভক্তদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় নতুন কমিটি গঠন কল্পে।

আহ্বায়ক কমিটির আহ্বায়ক নরেন্দ্র নারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব গোপাল সাহার সঞ্চালনায় বক্তারা বলেন প্রতিটি মন্দিরের চালিকা শক্তি হলো ভক্তবৃন্দ। আপনারা জানেন শ্রীশ্রী কালীবাড়ি মন্দির আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচিলিত হচ্ছে। ৯০ দিনের কমিটির মেয়াদ শেষ হচ্ছে। তাই আজকে ভক্তদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন। সকলের মতামতের ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি পূর্নাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয় সহ অন্যান্যরা। সভায় বিভিন্ন মন্দিরের ভক্ত ও শ্রী শ্রী কালীবাড়ি মন্দির পরিচালনা আহ্বায়ক কমিটি সকল সদস্য উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর