
আহম্মদ উল্যাহ : চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এদিন অপরাহ্নে পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুুলিশ সুপার, (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরীসহ চাঁদপুরের সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১,
জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।



