ফরিদগঞ্জে একেএম হারুনুর রশীদের বোনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম হারুনুর রশীদ এর বোন, ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর পশ্চিম লাড়ুয়া নিবাসী, বাংলাদেশ জামায়াতে ইসলামির রোকন, ১০ নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সেক্রেটারি, বর্তমান ওলামা বিভাগের সভাপতি, মাওলানা মোঃ ইসমাইল হোসাইনের আম্মা মঙ্গলবার রাতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্বামী, পূত্র কন্যা নাতী নাতনীসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ বুধবার বাদ এশা উত্তর আলগী জমাদ্দার বাড়ির সামনে ফারুকী আজম দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। ইসমাইল হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া,

হাইমচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন। আল্লাহ পাক মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

সম্পর্কিত খবর