চুরির কাল্পনিক অভিযোগে চাঁদপুরে নিরাপরাধ দু’ছাত্র কারাগারে

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের বাবুরহাট এলাকা থেকে সন্দেহজনকভাবে নিরাপরাধ দুই জন ছাত্রের বিরুদ্ধে চুরির কাল্পনিক অভিযোগ এনে চাঁদপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন। যা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
অভিযোগ উঠেছে আটক দু’ছাত্রকে থানায় শারিরীক ও মানষিক নির্যাতন করেছে চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত । ছাত্রদের পরিবার নির্যাতনের এ অভিযোগ করেন দৈনিক চাঁদপুর খবরের কাছে । থানার সিসি ক্যামেরায় তা ধারন করা রয়েছে ।নির্যাতনে আঘাতপ্রাপ্ত ছাত্রদের ছবিও আছে দৈনিক চাঁদপুর খবরের কাছে ।

এই দু’জন নিয়মিত ছাত্র । তারা বাসা ভাড়ার উদ্দেশ্যে ঘটনাস্থল বাবুরহাট এলাকায় যায় তারা। গতকাল ২২অক্টোবর চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ মামুন উর রশিদের আবেদন ও মামলা নং-১১৩, তারিখ: ২২ অক্টোবর এর প্রেক্ষিতে (এজহারভুক্ত নয়) সন্দেহজনকভাবে আসামী ১। রিমন হোসেন রকি খান (২০), পিতা-সিরাজুল ইসলাম, ২। আরাফ উদ্দিন প্রকাশ নয়ন (২০), পিতা-কাশেম পাটোয়ারী, উভয় সাং-শাহতলী, ৪নং ওয়ার্ড, ৪নং শাহমাহমুদপুর ইউপি, থানা ও জেলা-চাঁদপুরদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে,ছাত্র রিমন হোসেন রকি খান কলেজে পড়ে । অপর ছাত্র আরাফ উদ্দিন প্রকাশ নয়ন শাহতলী কামিল মাদরাসার ছাত্র ।
বাবুরহাটের বাসিন্দা বাড়ির মালিক আমি আবুল খায়ের (৭০) জানান, গত মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫খ্রি.) সন্ধ্যা ৭.০০-৭.৩০ ঘটিকার মধ্যে ১) রিমন হোসেন রকি খান ২) আরাফ উদ্দিন (নয়ন) বাসা ভাড়া নেওয়ার জন্য আমার মালিকীয় দখলীয় ৪ তলা বিশিষ্ট বিল্ডিং-এ বাসা ভাড়া নেওয়ার জন্য প্রবেশ করে। পরবর্তীতে আমার বিল্ডিং এর ৪র্থ তলার পূর্ব পাশের একটি রুম ভাড়ার কথাবার্তা চূড়ান্ত হয়ে ৩,৫০০/- টাকা নির্ধারনক্রমে অগ্রিম হিসাবে ১০০০/- টাকা আমাকে প্রদান করেন।
বাড়ির মালিক আবুল খায়ের হোল্ডিং নং- ১০০০, আশিকাটি পোঃ-বাবুরহাট-৩৬০২, চাঁদপুর পৌরসভা, থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর। বাড়ির মালিক এই মর্মে একটি প্রত্যয়নও করেছেন। এই প্রত্যয়ন থেকে স্পস্ট যে, তারা বাড়ির মালিককে কাছে বাসা ভাড়ার জন্য গিয়েছেন। কিস্তু সন্দেহজনকভাবে নিরাপরাধ দুই জন ছাত্রের বিরুদ্ধে চুরির কাল্পনিক অভিযোগ এনে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা খুবই উদ্বেগের বিষয়। সিসি ক্যামেরায় তারা ওই বাসায় ভাড়ার জন্য গেছে । সেটাই দেখিয়েছে । এই ঘটনাটি চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমকে অবগত করা হয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি মো:বাহার মিয়া গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বাবুরহাট এলাকায় চুরির ঘটনায় সন্দেহজনকভাবে রিমন হোসেন রকি খান (২০) ও আরাফ উদ্দিন প্রকাশ নয়ন (২০)উভয় সাং শাহতলী চাঁদপুর সদরকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে । তাদেরকে এজহারভুক্ত করা হয় না । সন্দিগ্ধ আসামী হিসেবে দেখানো হয়েছে । ঘটনাটি অতিকতর তদন্ত করা হবে । সিসি ক্যামেরায় তাদের ছবি পাওয়া গেছে । তাই তাদের দুজনকে শুধুমাত্র সন্দেহ করা হচ্ছে । তবে এটা ঠিক তাদের কাছে চুরির কোন মালামাল পাওয়া যায়নি । তদন্তে প্রমানিত হলে তাদের নাম আসামী থেকে কর্তন হবে ।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে । ওসি স্যারকে বিষয়টি জানিয়েছে । তিনি জানান, আটক ছাত্রদের ছবি তুলতে গেলে এলামেলোভাবে আচারন করে এবং জোড়াজুরি করে এতে গেন্জী চিড়ে যায় ।ওকে তো আমি মারধর করিনি । এখনো চুরির বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে ।

সম্পর্কিত খবর