চাঁদপুর পৌরসভার হিসাবরক্ষক মশিউর রহমান বদলি ঠেকাতে জোড় তদবির!

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌরসভার আলোচিত বিতর্কিত হিসাবরক্ষক কর্মকর্তা মো: মশিউর রহমানের বদলী ঠেকাতে জোড় তদবিরের চেষ্টা চলছে। মশিউর রহমাকে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় বদলী করা হয়েছে। বদলীর পর থেকে বিতর্কিত হিসাবরক্ষণ কর্মকর্তা মো: মশিউর

প্রভাবশালী কর্মকর্তা, রাজনৈতিক নেতা বা অন্যান্য পক্ষের মাধ্যমে সুপারিশ করা, লবিং করাসহ বিভিন্ন পর্যায়ে প্রভাব খাটিয়ে বদলি ঠেকাতে জোর তদবিরের চেষ্টা এবং বদলি আদেশ বাতিল বা স্থগিত করার জন্য চেষ্টা করছে।

তার বিরুদ্ধে চাঁদপুর পৌরসভায় কর্মচারীদের গ্রাচ্যুয়িটি (পেশাজীবীদের ভবিষ্যত তহবিল) এর কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠে। ৫ কর্মকর্তার মধ্যে অন্যতম বিতর্কিত হিসাবরক্ষণ কর্মকর্তা মো: মশিউর রহমান। এই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাচ্যুয়িটি প্রক্রিয়ায় পৌরসভার নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত হারে গ্র্যাচুয়িটি কর্তনের গুরুতর অভিযোগ উঠেছে।

পৌরসভার নিয়ম অনুযায়ী কর্মচারীদের গ্রাচ্যুয়িটি কর্তনের হার সর্বোচ্চ ৩০%-৫০%। কিন্তু অভিযোগ অনুযায়ী, উল্লেখিত কর্মকর্তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এই হার ২০০%-এ উন্নীত করে প্রায় কোটি টাকার অধিক অতিরিক্ত অর্থ আদায় করেন। এই পদ্ধতিতে তারা এ পর্যন্ত নিজেদের ব্যাংক একাউন্টে প্রায় কোটি টাকার বেশি গ্রাচ্যুয়িটি আদায় করেছেন। যা পৌরসভার অর্থ ব্যবস্থাপনায় বড় ধরনের জালিয়াতি এবং অসাধু চর্চার উদাহরণ।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫খ্রি.) যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীনের স্বাক্ষরিত স্মারক নং ৪৬,০০,০০০০,০০০,০৬৩,১৯,০০০৮,২৫-৭৭৭ অনুযায়ী চাঁদপুর পৌরসভার আলোচিত বিতর্কিত হিসাবরক্ষণ কর্মকর্তা মো: মশিউর রহমানকে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় বদলী করা হয়।

তার স্থলে চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভা হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ্য করা হয় যে, উল্লিখিত কর্মকর্তাদ্বয় ২৯/১০/২০১৫ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তারা ৩০/১০/২০২৫ তারিখে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।

উক্ত কর্মকর্তাদ্বয়ের বকেয়া বেতনসহ পিএফ এবং জিএফ হিসেবে প্রাপ্য পাওনাদি বদলিকৃত কর্মস্থলে স্থানান্তর নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসকদ্বয়-কে অনুরোধ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পর্কিত খবর