চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম অসুস্থ

স্টাফ রিপোর্টার : অসুস্থ হয়ে পড়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় বেড রেস্টে আছেন।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে তিনি জেলা বিএনপির সভাপতির বাসার হল রুমে বিএনপির সাংগঠনিক মিটিংয়ে হঠাৎ অসুস্থতাবোধ করেন। পরে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। হাসপাতালের একাধিক চিকিৎসক তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে জরুরি কিছু পরীক্ষা করানো হয়।

পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি না থেকে বর্তমানে নিজ বাসায় আছেন অ্যাড. সলিম উল্লাহ সেলিম। তবে বর্তমানে কিছুটা সুস্থ তিনি। মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর