
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান স্বপন মাহমুদ এর নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় পাল্টে গেলো মহামায়া বাজারের চিত্র। ইউনিয়নের সর্বমহলে পেয়েছেন প্রশংসা।
চাঁদপুর সদর উপজেলার অন্যতাম ব্যস্থতম ও বৃহত্তম বাজার হচ্ছে মহামায়া বাজার। যা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপর অবস্থিত। এই বৃহত্তম বাজারটির ব্যবস্থাপনা ছিলো হতাশাজনক। বিশেষ করে মহাসড়কের দু’পাশে পানি নিষ্কাষনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলবদ্ধতা লেগেই থাকতো।
সেখানে সৃষ্টি হতো ময়লা আবর্জনার বাঁগাড়। সৃষ্টি হতো দূর্গন্ধ, উৎপত্তি হতো মসা। পিছনের দোকানদারেরা থাকতো বেকায়দায়। ব্যবসায় বানিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটতো। চলাচলকারী লোকজনে অনেক কষ্ট হতো। এছাড়া লোকজন চলা করতে পারতো না, ছোট ছোট যানবাহনগুলো মহাসড়কের উপর রাখতে হতো। যার ফলে বাজারটিতে প্রায় সময়ই যানজট লেগেই থাকতো। সৃষ্টি হতো জন-দূর্ভোগ।
এতে বিষয়টি দৃষ্টিগোচর হয় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের। তাদের উদ্যোগে সংস্কারের পর ছবিতে দেখছেন পরিস্কার পরিচ্ছন্ন দৃশ্যমান ফুটপাত। যা শ্রোতা ও দর্শক সকলের নজরকাড়ে। প্রশংসা কুড়িয়েছেন স্বপন মাহমুদের নেতৃত্বে অংশ নেওয়া রাজনৈতিক নেতৃবৃন্দ।



