অ্যাড: হেলাল উদ্দিনের ছেলে মোতাহার হেলাল এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চাঁদপুর বারের আইনজীবি অ্যাডভোকেট হেলাল উদ্দিন এর ছেলে মোতাহার হেলাল রিজন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২০২৫ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা রাজউক মডেল কলেজ উওরা থেকে এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীন হয়েছে। তার রোলনম্বর-১০৩১৯২, তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলা কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামে।

তার পিতা কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  চাঁদপুর বারের আইনজীবি এডভোকেট হেলাল উদ্দিন, মাতা এডভোকেট রোকেয়া বেগম চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সদস্য।

রিজন ভবিষ্যতে একজন উদ্যোতা হয়ে সমাজ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায়। তার পরিবার সকলের নিকট দোয়া চেয়েছেন।

 

সম্পর্কিত খবর