শাহমাহমুদপুরে স্মার্ট কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য ক্রয়-বিক্রয়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে নতুন সংস্করন অনলাইন নিবন্ধিত কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১ হাজার ৩৭ জন নিবন্ধিত কার্ডধারী ৪৫০টাকার বিনিময়ে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১কেজি চিনি ও ২ কেজি মশারী ডাল ক্রয় করেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ কুদ্দুস আখন্দ রোকন এর তত্ত্বাবধানে ট্যাগ অফিসার ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরসাল আহমেদ এর পর্যবেক্ষনে উক্ত টিসিবি পণ্য ক্রয় বিক্রয়কালে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আহমেদ ভুঁইয়া সহ বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত টিসিবি পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ছিলেন গ্রাম পুলিশের সদস্যরা।

সম্পর্কিত খবর