ফরিদগঞ্জের হিজরাকে বাসায় ডেকে অজ্ঞান করে গোপনাঙ্গ কর্তণ, দুই হিজরা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জের হযরত আলী ওরফে বৃষ্টি হিজরাকে পরিকল্পিতভাবে বাসায় ডেকে অজ্ঞান করে নৃশংসভাবে শরীরের গোপনাঙ্গ কর্তনের অভিযোগে দু’ হিজরাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৮ অক্টোবর ভোরে চাঁদপুর মডেল থানা পুলিশ শহরের ৫নং ঘাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে।

চাঁদপুর মডেল থানার এফআইআর অনুযায়ী, গ্রেফতার হওয়া দুই আসামী সুমন ওরফে পুতুলি (৩৭) এবং আক্তার হোসেন ওরফে পিংকি (২৭) দু’জনেই হিজরা সম্প্রদায়ের সদস্য। তাদেরকে আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের থেকে বিস্তারিত জানা যায়, যে গত (১৫ সেপ্টেম্বর ২০২৫খ্রি.) রাতে ১০টার দিকে তাদের ভাড়াটিয়া বাসায় দাওয়াত দিয়ে নেয়।

খাওয়া-দাওয়ার পর তাকে এক ঘরে হযরত আলী ওরফে বৃষ্টিকে আটকে রেখে বলে ভিটামিন ইনজেকশন নিলে শরীর আরও সুন্দর হবে। হযরত আলী ওরফে বৃষ্টি রাজি না থাকলেও তারা এক অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে জোর করে ইনজেকশন প্রয়োগ করে। ইনজেকশন নিতেই বাদী হযরত আলী ওরফে বৃষ্টি অজ্ঞান হয়ে পড়ে। এরপর যা ঘটে, তা যেন অবিশ্বাস্য এক ঘটনায়।

অভিযুক্তরা এবং তাদের সহযোগী অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হযরত আলী ওরফে বৃষ্টির গোপনাঙ্গ কেটে ফেলে।রাত চারটার দিকে জ্ঞান ফেরার পর বাদী বুঝতে পারেন, তাঁর শরীরে ভয়ানক ক্ষতি করা হয়েছে, এবং ক্ষতস্থান সেলাই করে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দেওয়া।

হযরত আলী ওরফে বৃষ্টি যখন প্রতিবাদ করেন, তখন আসামিরা তাকে ভয় দেখায়, হুমকি দেয়, এমনকি তার মোবাইল ফোন ও নগদ দশ হাজার টাকা কেড়ে নেয়। প্রাথমিক তদন্তে এসব তথ্যের সত্যতা পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত এখনও চলমান, এবং মামলার গুরুত্ব বিবেচনা করে আসামীদের জামিনের বিরোধিতা করা হয়েছে। আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর