শাহরাস্তিতে খাল পরিষ্কারে বিএনপি নেতা ব্যারিস্টার কামাল

শাহরাস্তি সংবাদদাতা : চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কামাল উদ্দিন নিজ হাতে খাল পরিষ্কার করে আলোচনায় এসেছেন।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে শাহরাস্তি পৌর এলাকার মেহের খোদা খালে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন। কর্মসূচির শুরুতে ব্যারিস্টার কামাল নিজ হাতে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

এ দৃশ্য দেখতে খালের দুই পাড়ে স্থানীয় জনতা ভিড় করেন। সাধারণ মানুষ বিএনপির এই জনসেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন।

ব্যারিস্টার কামাল উদ্দিন বলেন, “দলীয় সিদ্ধান্তের প্রতি সংহতি জানিয়ে আমি এ উদ্যোগ নিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো এবং আগামীর বাংলাদেশ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলা।” এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর