চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৭ কিশোর গ্যাং সদস্য আটক

মহসিন হোসাইন: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাত কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে।

শুক্রবার (১৮ অক্টোবর ২০২৫) রাতে চাঁদপুর সদর মডেল থানাধীন নতুন বাজার ও কুমিল্লা রোডের স্বর্ণখোলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো ১। মোঃ শাওন (১৮), পিতা মোঃ শাহআলম পাটোয়ারী, সাং-চরপাড়া; ২। মোঃ রায়হান (১৮), পিতা মোঃ রবিউল ইসলাম মিজি, সাং-পশ্চিম গাবদের গাঁও; ৩। মোঃ শামিম (১৮), পিতা মোস্তুফা কামাল সরদার, সাং-চরপোয়া, থানা-ফরিদগঞ্জ; ৪। রাহাত খান (১৮), পিতা আব্দুল মমিন, সাং-ঘোষেরহাট, শাহমাহমুদপুর ইউনিয়ন; ৫। সৈকত খান (১৮), পিতা মহসিন খান, সাং-চাঁনখার বাজার, খান বাড়ী; ৬। মোঃ হামিম (১৮), পিতা কবির গাজী, সাং-মধ্য গুনরাজদী; ৭। তাসদি তোহা অহি (১৮), পিতা আবু ইউসুফ, সাং-মিশন রোড, চাঁদপুর পৌরসভা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ হয়ে চাঁদাবাজি, মারামারি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল।

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, চাঁদপুর সদর থানার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশের এই অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছে এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

সম্পর্কিত খবর