
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহর জামায়াতের ১১নং ওয়ার্ড মধ্য ইচলী মহল্লা কমিটির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার রাত ৮টায় মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খান বাড়িতে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও চাঁদপুর সদর-হাইমচর-৩ আসনের দাঁড়িপাল্লা মার্কার মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহাজান মিয়া।
তিনি বলেন, আজ দেশের রাজনীতি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়েও অনেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে সে জনগণের সঙ্গে থাকবে, তাদের কণ্ঠস্বর হবে, তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করবে।
তিনি আরো বলেন, “এই দেশ ও জনগণ আমাদের নিজের। রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণের জন্য, কোনো ব্যক্তি বা দলের ক্ষমতার জন্য নয়। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়, সুবিচার, সততা ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।
মহল্লা কমিটির সভাপতি মোঃ সোলাইমান খান এর সভাপতিত্বে ও সেক্রেটারি বিএম হারুনুর রশিদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির এডভোকেট মোঃ শাহজাহান খান, ১১ ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ ওমর ফারুক, সেক্রেটারি মোঃ শরীফ খান, অর্থ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান, শহর ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক আঃ রহমান, ছাত্র শিবির পশ্চিম থানার সভাপতি রায়হান মস্তান প্রমূখ।
উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির গাজী, সিদ্দিকুর রহমান, সোহেল বেপারী, দেলোয়ার দেওয়ান, মোঃ রাসেল বেপারি, আবু তাহেরসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিল।



