নায়েরগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা দীপক চক্রবর্তীকে শাহরাস্তিতে বদলী

স্টাফ রিপোর্টার : মতলবের নায়েরগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) দীপক চক্রবর্তীকে শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।

গত (১৪ অক্টোবর ২০২৫খ্রি.) মঙ্গলবার শেষ কর্মদিবসে অফিসে আসেনি তহসিলদার দীপক চক্রবর্তী। জানাযায় নামজারি জমা খারিজ করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়ে শেষ পর্যন্ত সেগুলো কাজ করে দিতে পারেনি।

ভূমি সেবা গ্রহীতারা অনেকেই পাওনা টাকার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও দেখা পায়নি ভূমি কর্মকর্তার। গত ১৩/০৪/২০২৫ তারিখে নায়েরগাঁও ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেন দীপক চক্রবর্তী।

অতিরিক্ত অর্থের বিনিময়ে ১দিনে নামজারি করে দেওয়ার অভিযোগ উঠে তাহার বিরুদ্ধে, ছয় মাসের মধ্যে অবশেষে তাকে শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।

সম্পর্কিত খবর