চাঁদপুর শহরের নাজিরপাড়া থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ কিশোর গ্যাং সদস্য আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকা থেকে শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) পাঁচজন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই (নিরস্ত্র) আবুল কালাম গাজীর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম নাজিরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন : ১) মো. ইসমাইল (১৭), পিতা আতিকুর রহমান, সাং আলিম পাড়া;

২) মো. রেজওয়ান ইসলাম তানিম (১৬), পিতা আনিছুর রহমান, সাং মঠখোলা, পৌর ১৪নং ওয়ার্ড;

৩) ছলেমান আজিমীন (১৫), পিতা নজরুল ইসলাম, সাং বড় স্টেশন;

৪) রেদুয়ান হোসেন (১৭), পিতা গিয়াস উদ্দিন, সাং নাজিরপাড়া।

বাকি একজন কিশোর গ্যাংয়ের নাম পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পর্কিত খবর