এইচএসসিতে চাঁদপুর সরকারি কলেজ পাশের হারে সেরা, জিপিএ-তে মহিলা কলেজ

মহসিন হোসাইন : সারাদেশে প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা-২০২৫ এর ফলাফলে চাঁদপুর জেলার দুটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও চাঁদপুর সরকারি কলেজ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

চাঁদপুর সরকারি মহিলা কলেজ জিপিএ-৫ অর্জনের সংখ্যায় জেলায় শীর্ষস্থান অর্জন করেছে। মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই তিন বিভাগেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। এরমধ্যে এবারের পরীক্ষায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে অংশগ্রহণ করে ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩১ জন পাশ করেছে। এদের মধ্যে ৭৮ জন জিপিএ ফাইভ পেয়েছে।

পাশের হার দাঁড়িয়েছে ৭৮.৩২% শতাংশ। অন্যদিকে : চাঁদপুর সরকারি কলেজ পাশের হারের দিক থেকে এগিয়ে রয়েছে। এই কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ৫৪২ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৪৯৩ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ ৭০ জন।

পাশের হার ৯০.৯৬% শতাংশ, যা জেলার মধ্যে সর্বোচ্চ। দুটি প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা যায় মহিলা কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও, সরকারি কলেজের সামগ্রিক পাশের হার কিছুটা বেশি।

পুরানবাজার ডিগ্রি কলেজ : মোট পরীক্ষার্থী ৫৮৯, কৃতকার্য ৩১৫, জিপিএ ফাইভ ০১ জন পাশের হার ৫৩.৪৮%।

জিলানী চিশতী কলেজ : মোট পরীক্ষার্থী ৮১, কৃতকার্য ৪২, জিপিএ ফাইভ ০১ জন পাশের হার ৫১.৮৫%।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজ : মোট পরীক্ষার্থী ২১৬, কৃতকার্য ৫৪ , জিপিএ ফাইভ ০৮ জন পাশের হার ২৫%।

আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ : মোট পরীক্ষার্থী ৫০৯, কৃতকার্য ৩৮৩, জিপিএ ফাইভ ০৭ জন পাশের হার ৭৫.২৫%।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ : মোট পরীক্ষার্থী ৪৮১, কৃতকার্য ২১২, জিপিএ ফাইভ ০৩ জন পাশের হার ৪৪.০৭%।

খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ : মোট পরীক্ষার্থী ৪৭, কৃতকার্য ১০ জন পাশের হার ২১.২৮%।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এণ্ড কলেজ : মোট পরীক্ষার্থী ২৭৬, কৃতকার্য ২১৩, জিপিএ ফাইভ ০২ জন পাশের হার ৭৭.১৭%।

চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজ : মোট পরীক্ষার্থী ৮৩, কৃতকার্য ১৫, জিপিএ ফাইভ ০২ জন পাশের হার ১৮.০৭%।

চাঁদপুর সিটি কলেজ : মোট পরীক্ষার্থী ২৫, কৃতকার্য ০৮জন পাশের হার ১৬.০০%।

বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী : মোট পরীক্ষার্থী ৫১, কৃতকার্য ৪০, জিপিএ ফাইভ ০২ জন পাশের হার ৭৮.৪৩%।

কামরাংগা উচ্চ বিদ্যালয় ও কলেজ : মোট পরীক্ষার্থী ২৪, কৃতকার্য ১৩ জন পাশের হার ৭৮.৪৩%।

চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় : মোট পরীক্ষার্থী ১০, কৃতকার্য ০৩ জন পাশের হার ৩০.০০%।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফল করছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে। তবে, এরপরেও আশানুরূপ ফলাফল হয়নি আমাদের। কিছু সংখ্যক শিক্ষার্থী ফেইল করায় আমাদের খারাপ লাগছে।

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ জানান, ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা নিয়মিত ক্লাস, পরামর্শ ও পরীক্ষাভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছি। কিন্তু আশানুরূপ ফলাফল হয়নি। আমাদের লক্ষ আরো বেশি ছিল।

জেলার এইচএসসি ফলাফল নিয়ে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ দৈনিক চাঁদপুর খবর’কে জানান, জাতীয় পর্যায়ের ফলাফলের তুলনায় সন্তোষজনক না হলেও চাঁদপুরের ফলাফল ভালো হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কড়া নজরদারির ফলে সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। ফলে ফলাফলের কিছুটা প্রভাব পড়েছে। এছাড়াও বিগত দিনে করোণাকালীন শিখন পদ্ধতিতে কিছুটা ঘাটতি হওয়ায় এবছর এইচএসসির ফলাফলে তারও প্রভাব পড়েছে।

তিনি আরো জানান, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করতে মোবাইলসহ সকল ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী ২০২৬ এইচএসসি পরীক্ষায় পাশের হারসহ শিক্ষার মান অধিক বৃদ্ধি পাবে। দুটি কলেজের এই সাফল্যে চাঁদপুর শিক্ষা পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, আর শিক্ষকরা জানিয়েছেন ভবিষ্যতে আরও ভালো ফলের জন্য তারা শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ চালিয়ে যাবেন।

সম্পর্কিত খবর