ফরিদগঞ্জে এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন

ফরিদগঞ্জ প্রতিনিধি : ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ফরিদগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৩৭জন। এর মধ্যে এইচএসসিতে ৮টি কলেজ থেকে ২৬ জন পেয়েছে।

শুধু গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকেই ২৪জন জিপিএ-৫ পেয়েছে। আলিমে ২৭টি মাদ্রাসা থেকে ৬ জন এবং এইচএসসি (বিএম)-এর দুটি প্রতিষ্ঠান থেকে ৫জন জিপিএ-৫ পেয়েছে।

এইচএসসিতে পাসের হার ৬২.১৫ ভাগ, আলিমে ৬৯.৪১ ভাগ ও এইচএসসি (বিএম)-এ পাসের হার ৭৩.৬৭ ভাগ। এইচএসসি (বিএম) ঘনিয়া ছাইদিয়া কামিল মাদ্রাসার পাসের হার শতভাগ।

সম্পর্কিত খবর