
চাঁদপুর খবর রিপোর্ট: বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড ঢাকা’র অধীন চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় ২০২৫ইং সালের আলিম পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।
গতকাল ১৬অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় সারাদেশে একযোগে আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় মোট ৩৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৬জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৭৬.৫০ভাগ। এর মধ্যে এ গ্রেড পেয়েছে-০৯জন, এ- গ্রেড পেয়েছে-০২জন, বি গ্রেড পেয়েছে-৭জন, সি গ্রেড ০৭জন, ডি গ্রেড পেয়েছেন-০১জন।
এদিকে, ২০২৫সালের আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ সকল শিক্ষকবৃন্দ ও গভনিং বডির সদস্যবৃন্দ।



