রামচন্দ্রপুর  ফাজিল মাদ্রাসা পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মুহাম্মাদ রুহুল্লাহ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার রামচন্দ্রপুর কাশিমীয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মাদ রুহুল্লাহ।

গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পরিদর্শনে গিয়ে এসএসসি পরীক্ষা ২০২৬ সালের  ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ, শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে পরিকলল্পিত ভাবে তত্ত্বাবধান, শ্রেণীকক্ষমুখী করার জন্য প্রদান করা।

এসময় তিনি, অভিভাবক, শিক্ষক  ও শিক্ষার্থীদের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন,  শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের মোবাইল এবং ডিজিটাল ডিভাইসের অপব্যাবহার থেকে দূরে রাখা, শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিকতা তৈরি করা, শিক্ষকদের সময়মত শিক্ষা প্রতিষ্ঠানে আসা, প্রস্তুতি নিয়ে আসা এবং নির্ধারিত সময়ে পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করা খেলাধুলা ও শরীরচর্চা, সহপাঠক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত  করা ইত্যাদি বিষয়ে সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সম্পর্কিত খবর