চাঁদপুর শহরে সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে

চাঁদপুর খবর রিপোর্ট : আজ শনিবার (২২ মার্চ) সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরে বেশিরভাগ এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে। বিদ্যুৎ বিক্রয় ও বিপণন বিভাগ থেকে এ তথ্য জানিয়েছেন।

চাঁদপুরে জরুরি কাজের জন্যে সেকশন-১-এর আওতাধীন অত্র নতুন বাজার বালুর মাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি নতুন বাজার, কোল্ডস্টোর, লোকাল, সিএসডি, বিপণীবাগ, ষোলঘর, ওয়্যালেছ, ৩৩ কেভি মেঘনা ফিডার আজ (২২ মার্চ) শনিবার সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর এর উল্লিখিত ফিডারের আওতাধীন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নতুন বাজার, কালীবাড়ি, চিত্রলেখা, ছায়াবাণী, বিপনীবাগ, বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, পালবাজার, পুলিশ সুপারের কার্যালয়, ওয়্যারলেস ইত্যাদি বিউবো’র আওতাধীন এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সম্পর্কিত খবর