
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
সভায় সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, দূর্ঘটনা প্রতিরোধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রতিনিধিগণ।
সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র রমজান মাসে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।




