
স্টাফ রিপোর্টার: নাশকতার ৬টি মামলায় আটক চাঁদপুর সদর উপজেলা গুনরাজদী এলাকার বাসিন্দা জেলা যুবলীগের নেতা নাজমুল পাটোয়ারীর ছেলে আলোচিত জিহান পাটওয়ারী’কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ । গতকাল বৃস্পতিবার দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তাগন ।
এর আগে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধায় তাকে আটক করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
জানা গেছে, আলোচিত জিহান পাটওয়ারী (৩২) চাঁদপুর শহরের গুনরাজদী (দক্ষিণ) এলাকার বাসিন্দা জেলা যুবলীগের নেতা নাজমুল পাটোয়ারীর ছেলে। বিগত দিনের তার বিরুদ্ধে আরো অনেকগুলো মামলা রয়েছে। সে একজন এজাহারভুক্ত আসামি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া জানান, জিহান পাটওয়ারী (৩২) একজন এজাহারভুক্ত আসামি।
তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। আমার তাকে আটক করার পরে আদালতে সোপর্দ করি। আদালত তাকে জেলা করাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
বিগত দিনের মামলা নাম্বার গুলো হলো- ১। চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১৯, তারিখ- ৩০ মার্চ, ২০১৪, স্ত্রি আর নং-১০০, তারিখ- ০৪ মার্চ, ২০১৪, সময় যাব্য ১০৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৪২৭/৪৩৫/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।
২.চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৩৪, তারিখ- ২১ মে, ২০১৪, জি আর নং-২১০, তারিখ- ২১ মে ২০১৫, সময় খায়া-১৪৩-৪৪৮/৩৮৫/৩২৩/৩৮০/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড-১৮-৬০,, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত
৩.চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৪৪, তারিখ- ২৩ মে, ২০১৭: জি আর নং-২৫৫, তারিখ- ২৩ মে ২০১৭: সময়-২০.০৫ ঘটিকা ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত
৪.চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-৪২, তারিখ- ৩০ মার্চ, ২০১৫: জি আর নং-১৬০, তারিখ। ৩০ মার্চ, ২০১৫,সময়- ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০, এই মামলায় যে এজাহারে অভিযুক্ত।
৫.চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার জিডি নং-৩৫০, তারিখ- ০৭ ডিসেম্বর, ২০২০, সময় ধারা- এই মামলায় সে এজাহারভুক্ত।
গ্রেফতারের রেফারেন্সঃ ১১০৭-DEC-২০ তাং এ অবস্থান থেকে অবস্থায় পরোয়ানা মূলে গ্রেফতার (জিআর) গ্রেফতার হয় মামলা চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার জিডি নং-৩৫০, তারিখ- ০৭ ডিসেম্বর, ২০২০।
এছাড়াও সর্বশেষ চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১১, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪: জি আর নং-৫৭১, তারিখ- ১৫ আগস্ট ২০২৪: সময় ১৬.৩০ ঘটিকা ধারা-১৪৩/৪৪৭/৪৪৮-৩৪১ ৪২৭/৪৩৬/৩৮০/৫০৬(২)/১০৯ পেনাল কোড, ১৮০০, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত আসামি।




