
স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন হয়েছে। ওই কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, সদস্য সচীব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন,
ক্রীড়া সমৃক্ত ব্যক্তি মেজবাহ উদ্দিন মেজু,মোজাহিদুল ইসলাম কিরণ, মিজানুর রহমান কাজল,সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম ও ছাত্র মোঃ ফয়সাল খন্দকার। এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।




